প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 18, 2026 ইং
বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এম মনির চৌধুরী রানা
বোয়ালখালীতে ইয়াবাসহ মো.মোজাম্মেল(৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব চরণদ্বীপ থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন পুলিশ।
এসময় তার কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার মোজাম্মেল চরণদ্বীপ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সৈয়দনগর গ্রামের উজির আলীর বাড়ির মমতাজ উদ্দিনের ছেলে।
অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক (এসআই) মো.জুয়েল রানা বলেন, মোজাম্মেলকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট